1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫ জন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫ জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় বাস ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা ৫ জন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চকতোরা এলাকায় এ ঘটনা ঘটে।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আহতরা হলেন লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের নাওটি গ্রামের ম্যানেজার বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা লাকসাম চকতারা এলাকা থেকে ৫ জন যাত্রী নিয়ে লাকসাম আজগড়া ইউনিয়নের নাওটি এলাকায় যাওয়ার জন্য রওনা হয়। কিছু দূর যাওয়ার পর অপর দিক থেকে আসা কুমিল্লাগামী কুমিল্লা সুপার নামে যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এবং অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। দূর্ঘটনার পরপরই স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, নাঙ্গলকোট থেকে ছেড়ে আসা কুমিল্লা সুপার বাসের সাথে কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক লাকসামের চকতোরা এলাকায় অপর দিক থেকে মিশুকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে মিনা নামে একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অটোরিকশা চালকের দু পা ভেঙ্গে যায়। সবাইকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়।

মিনার বাবা জানান, মিনা বাবার বাড়ি বেড়ানো শেষে শাশুড়ী ঝা এবং এক মেয়ে এক ছেলেসহ দুপুরে খাওয়া দাওয়া শেষে নিজ বাড়ি উদ্দেশ্যে রওনা হয় দেয়। পথে দুর্ঘটনার স্বীকার হয়ে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। বাকিরাও পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। বর্তমানে সবাইকে মুমুর্ষ অবস্থায় এক এক করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়। বাস চালক পলাতক রয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD