1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হযরত সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক ও সমবেদনা প্রকাশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হযরত সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক ও সমবেদনা প্রকাশ

  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৫ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

হযরত সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ ।

ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে আওলাদে রাসূল আল্লামা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) এঁর নাতি, গাউছে জামান হযরত মাওলানা শাহসূফী সৈয়দ শফিউল বশর আল মাইজভান্ডারী (ক.) এঁর বড় শাহজাদা, পীরে তরিকত হযরত সৈযদ হাবিবুল বশর মাইজভান্ডারী এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে বলেন- পীরে তরিকত হযরত সৈযদ হাবিবুল বশর মাইজভান্ডারী (র.) ছিলেন আধ্যাত্মিক জগতের এক অন্যতম উজ্জ্বল প্রদীপ। সূফিবাদী আদর্শের প্রতি তাঁর অবিচল আস্থা- বিশ্বাস প্রজন্ম পরম্পরায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি ছিলেন সুস্থ সমাজ ও সুন্নীয়ত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সিপাহসালার। তাঁর মত একজন মহান ব্যক্তির ইন্তিকালে তরিকত জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হবার নয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ মহান প্রভুর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতের আ’লা মাকাম কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD