1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে মুরাদনগরে মশাল মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে মুরাদনগরে মশাল মিছিল

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

আবুল কালাম আজাদ:

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মশাল মিছিল করেছে মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদ।

শনিবার সন্ধ্যায় মিছিলটি দলীয় কার্যালয় থেকে আরম্ভ হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা গন অধিকার পরিষদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসিম মিয়া, কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাহজালাল সাদিক, উপজেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি আউলাদ হোসেন, সাধারণ সম্পাদক রশিদ রানা সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদেকুল ইসলাম , অর্থ সম্পাদক আমির হামজা , যুব অধিকার পরিষদ জাহাপুর ইউনিয়নের সভাপতি মাইনাস ওয়ান (রাশেদ), উপজেলা ছাত্র অধিকারের সাবেক সহ-সভাপতি সানভীর আহমেদ মহসিনসহ দলের নেতা কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD