1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য গ্রেফতার, দেশি অস্ত্র জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য গ্রেফতার, দেশি অস্ত্র জব্দ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা নগরীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ ২৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সুইস গিয়ার, ছোরা ও অন্যান্য দেশি অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার একাধিক টিম নগরীর ধর্মসাগর পাড়, পুলিশ লাইনস গেট, রানীর দিঘীরপাড় ও সরকারি ভিক্টোরিয়া কলেজ গেট এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- ইফতি (১৮), সাগর (১৫), নয়ন (১৫), ফাহাদ (১৭), নাফিজুল (১৫), সাগর (১৯), তুষার (১৬), রাশেদ (১৭), মুন্না (১৬), সুজয় (১৫), রিফাত (১৮), সাইমন (১৫), মাহফুজ (১৪), শ্রীনাম (১৬), তুহিন (১৫), রাইয়ান (১৪), আপন (১৬), পিযুষ (১২), জিসান (১২), পিয়াস (১৮), রাফি (১৭), জীবন (১৮), সিনহা (২০), আজমীর (১৮), সজীব (১৯), আমীর (২১) ও সাকিব (১৯)।
সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে চালান দেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD