1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাত প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় সাত প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৮০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল,

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি অভিযোগে তিন মিষ্টি কারখানা, খাদ্য উৎপাদনকারী কারখানার পাশে স্থায়ী ভাবে প্রতিষ্ঠান গড়ে মুরগী বিক্রির অভিযোগে এক ব্রয়লার মুরগীর দোকান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী দোকানে রাখা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে দুই কনফেকশনারী দোকান ও সড়কে অবৈধ ভাবে গাড়ি পার্কিং এবং প্রবেশ করে যানযট সৃষ্টি করায় একটি আন্তঃজেলা লরি চালককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজার ও ‍উপজেলার সাহেবাবাদ বাজার এলাকায় এ অভিযান পরিচালানা করেন উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় উপজেলা স্যানিটারি ইনিসপেক্টর পারভীন সুলতানা ও ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগীতা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার দক্ষিণ চান্দলা বাজারের নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি অভিযোগে মায়ের দোয়া মিষ্টি ভান্ডারকে ৫ হাজার, হারুন মিষ্টি ভান্ডারকে ২০ হাজার, চান্দলা মিষ্টি ভান্ডারকে ২০ হাজার, খাদ্য উৎপাদনকারী কারখানার পাশে স্থায়ী ভাবে প্রতিষ্ঠান গড়ে মুরগী বিক্রির অভিযোগে রনি ব্রয়লার হাউজকে ৫ হাজার, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী দোকানে রাখা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে জুয়েল কনফেকশনারিকে ৩ হাজার ও খান ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের ইউএনও মাহমুদা জাহান।
পরে তিনি উপজেলার সাহেবাবাদ বাজার এলাকায় সড়কে অবৈধ ভাবে গাড়ি পার্কিং এবং প্রবেশ করে যানযট সৃষ্টি করায় একটি আন্তঃজেলা লরি চালককে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এসময় তিনি এসব ব্যবসায়ী ও লরি চালককে ভবিৎষদের জন্য সতর্ক করে দেন এবং পরবর্তীতে আবারও এ ধরনের অপরাধ করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রাহনের হুশিয়ারি দেন ইউএনও।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD