1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আত্মবিশ্বাস থাকলে অল্পসংখ্যকও অধিকের উপর জয়ী হওয়া যায়: ড. সৈয়দ সরওয়ার ছিদ্দিকী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আত্মবিশ্বাস থাকলে অল্পসংখ্যকও অধিকের উপর জয়ী হওয়া যায়: ড. সৈয়দ সরওয়ার ছিদ্দিকী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

‘ভোট একধরনের কৌশল, একধরনের যুদ্ধ, একধরনের খেলা। পৃথিবীতে বহু শক্তিশালিরা কৌশলের কারণে দুর্বলের কাছে পরাজিত হয়েছে। বহু সংখ্যক সৈন্য নিয়ে কম সংখ্যক সৈন্যের কাছে পরাজিত হয়েছে। সম্রাট বাবর দিল্লি জয় করেছিলেন।

তিনি ১৫২৬ সালে পানিপথের যুদ্ধে মাত্র ১২ হাজার সৈন্য নিয়ে ইব্রাহিম লোদীর লক্ষাধিক সৈন্য বাহিনীকে পরাজিত করেন। সংখ্যাধিক সবসময় বিজয়ের মাপকাঠি নয়।’
২০ আগস্ট সন্ধ্যায় লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের যুবসমাবেশে প্রধান অথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদস সদস্য প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী এ কথাগুলো বলেন।

তিনি বলেন, লাকসাম-মনোহরগঞ্জে আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি। আরেকটু চেষ্টা করলে আমরা প্রথম স্থানে চলে আসবো ইনশাআল্লাহ।
ড. সরওয়ার বলেন, আত্মবিশ্বাস থাকলে অল্পসংখ্যকও অধিকের উপর জয়ী হওয়া যায়। আমরা এতোদিন ভোটারদের খুঁজছিলাম এখন ভোটাররা আমাদের খুঁজছে। আমাদের বিজয় হবেই হবে ইনশআল্লাহ।
তিনি আরও বলেন, যখন কোন ব্যক্তি বা সম্প্রদায় তার সামর্থ্যের সবটুকু নিয়োজিত করে তখন আল্লাহর সাহায্য আসে। ৫ তারিখে যখন ছাত্ররা তাদের সামর্থের সবটুকু নিয়োজিত করেছিল তখনই আল্লাহর সাহায্য এসেছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে- প্রতিদিন ভোট সৃষ্টি করতে হবে। আদর্শিক, ভাসমান, বিভিন্ন দল ও মহিলা ভোটারদের মাঝে স্তরে স্তরে কাজ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে, ইভটিজিং বন্ধ করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমাদের বিজয়ের বিকল্প নেই। লাকসাম পৌরসভার মধ্যে আল-আমিন কেন্দ্রে বেশিরভাগ ভোট পড়বে। আর এখানকার বেশি ভোট দাঁড়িপাল্লা পাবে ইনশাআল্লাহ।
আল-আমিন কেন্দ্র পরিচালক মু. খোরশেদ আলম তুহিনের পরিচালনায় ও মু. আবুল কালামের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুববিভাগের সভাপতি ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শহিদ উল্যাহ, পৌরসভা যুববিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম মজুমদার, ওয়ার্ড আমীর মাওলানা মু. দেলোয়ার হোসাইন। এ সময় পৌর যুববিভাগ সেক্রেটারী ফয়সাল হোসেন মুন্সি, ওয়ার্ড যুববিভাগ সভাপতি রেদওয়ান মিরাজ, সেক্রেটারী সাইফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD