1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দির রহমত আলী পেলেন মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দির রহমত আলী পেলেন মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

আবু কোরাইশ আপেল:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রহমত ফিসারিজের স্বত্বাধিকারী রহমত আলী মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় স্বর্ণ পদক অজর্ন করেছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে এ পদক গ্রহণ করেন। রহমত আলী দাউদকান্দির ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম হাজী নায়েব আলী।

সোমবার(১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের হাত থেকে এই স্বর্ণপদক গ্রহণ করেন রহমত আলী।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় রহমত আলী বলেন, “এ অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, পুরো দাউদকান্দি ও কুমিল্লার মানুষের গর্বের প্রতীক।”
দীর্ঘ ২৫ বছর ধরে সফলভাবে মাছ উৎপাদন করে আসছেন তিনি। বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত মাছের প্রজেক্টে প্রায় ৬০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। শুধু তাই নয়, তাঁর উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মৎস্য খাতে যুক্ত হয়েছেন।

স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও মৎস্য খাতে নতুন উদ্যোক্তা তৈরির জন্য রহমত আলীর এই স্বর্ণপদককে দাউদকান্দি ও কুমিল্লার মানুষ ব্যতিক্রমী এক অর্জন হিসেবে দেখছেন।
জাতীয় পর্যায়ে এই অর্জনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই এটিকে কুমিল্লার মানুষের সম্মিলিত অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD