1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পঠিত

আবুল কালাম আজাদ:

মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে কৃষকদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভবানীপুর কবরস্থানের পাশে খালি জায়গায় ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন ধানের আদর্শ বীজতলা তৈরি ও বীজ বপন নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম। কৃষকদের তিনি বলেন, প্রথমে ধান বীজগুলো এক ঘন্টা রোদে শুকাবেন। তারপর এক লিটার পানিতে ২/৩ গ্রাম ছত্রাকনাশক দিয়ে বীজগুলো ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে শোধন করে নিবেন, সেখান থেকে তুলে ১২ ঘন্টা পরিস্কার পানিতে রেখে, ৪৮ ঘন্টার জন্য জাঁকে রাখবেন। তাহলে বীজগুলোর জার্মিনেশন খুব ভালো ভাবে হবে। বীজগুলো বপনের আগে আদর্শ বীজতলা তৈরি করে নিবেন। আদর্শ বীজতলা তৈরি করতে আপনারা আড়াই হাত পরপর ড্রেনেজ ব্যবস্থা রাখবেন, এতে করে বীজতলায় পানি জমবে না এবং ধানের চারা পরিপক্ক হয়ে বেড়ে উঠবে।

তিনি আরো বলেন আপনারা যদি নিয়ম গুলো মেনে ধানের চারা মুল জমিতে রোপণ করেন তাহলে আপনাদের জমিতে রোগ বালাই খুব কম হবে।
উপ-সহকারী কৃষি অফিসার শাম মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোশাররফ হোসেন সরকার, উপ-সহকারী কৃষি অফিসার সীমা আক্তার।
উঠান বৈঠক অনুষ্ঠানে কৃষক- কৃষাণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD