1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বাস চাপায় নিহত ২ আহত ৪ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বাস চাপায় নিহত ২ আহত ৪

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩৮০ বার পঠিত

সদর দক্ষিণ প্রতিনিধি।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ফুলতলী এলাকায় যাত্রীবাহী মদিনা বাসের চাপায় দুই অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। ঘটনায় অটো চালকসহ আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার ২৫ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি বিষয়টি রাতে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ওসি দেবাশীষ চৌধুরী।

তিনি জানান আমরা ক্ষতিগ্রস্ত গাড়ি দুটো থানায় নিয়ে আসি নিহত আমানুল্লাহ মজুমদার (২৮) ইব্রাহিম মজুমদারের ছেলে। তিনি সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকার বাসিন্দা। অপর নিহত একই উপজেলার টঙ্গিরপাড়ু গ্রামের ফাতেমা আক্তার (৩০)। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এম এস শিকদার। তিনি জানান এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। এর মধ্যে কলেজ দুজন ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ২জন কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD