1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় তরুণ ও যুবসমাজের উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় তরুণ ও যুবসমাজের উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে তরুণ ও যুবসমাজের উদ্যোগে কৃষ্ণচূড়া ও সোনালু গাছের শতাধিক চারা রোপণ করা হয়েছে।

সোমবার ( ২৮ জুলাই ) বিকেলে নাইঘর পশ্চিমপাড়া তরুণ ও যুবসমাজের উদ্যোগে উপজেলার হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কের নাইঘর অংশে এসব চারা রোপণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, গোপাল নগর আদর্শ কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান মজুমদার ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু।

এছাড়াও এ সময় তরুণ ও যুবসমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মো. এরশাদ, মো. লোকমান, মো. জুয়েল, মো. পারভেজ মোশাররফ, মো. আরিফ, মো. মাহবুব, মো. ফারুক, মো. মাঈনুদ্দিন, মো. দুলাল, মো. রুবেল, মো. রহিম, মো. সোহেল বিকাশ, মো. জালাল পেশকার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD