1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যৌথ বাহিনীর চেকপোস্ট: ১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৬২ হাজার টাকা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় যৌথ বাহিনীর চেকপোস্ট: ১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৬২ হাজার টাকা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

নেকবর হোসেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের অংশে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে ১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় জরিমানা করা হয়েছে ৬২ হাজার টাকা।

রবিবার (২০ জুলাই) বিকাল সাড়ে চারটা হতে সোয়া ৬ টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে যৌথ বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে মোট ১৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল ০৭টি বাস, ০১টি ট্রাক, ০৫টি মোটরসাইকেল ও ০১টি লরি।

তল্লাশি কার্যক্রমে এসব যানবাহনের সঠিক কাগজপত্র না থাকা, নিয়ম ভঙ্গ ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD