1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অটোরিকশা চালক ১৫ লাখ টাকা ফেরত দিলেন মালিককে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

অটোরিকশা চালক ১৫ লাখ টাকা ফেরত দিলেন মালিককে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পঠিত

সাকলাইন যোবায়ের :

লোভ লালসার উর্ধ্বে উঠে সততার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার অটোরিকশা চালক। তার অটোরিকশায়
ফেলে যাওয়া যাত্রীর ব্যাগে থাকা ১৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন নগরীর চৌধুরীপাড়ার বাসিন্দা অটোচালক অনিক।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে। এক অভিভাবক তাড়াহুড়ায় সন্তানকে স্কুলে পৌঁছাতে গিয়ে একটি অটোরিকশায় তার টাকা ভর্তি ব্যাগ রেখে নেমে যান। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে তিনি ফিরে এসে অটোরিকশাটিকে আর খুঁজে পাননি।

প্রায় ৩০-৪০ মিনিট পর ওই যাত্রী অবাক হয়ে দেখেন, ওই অটোরিকশাচালক নিজেই তার বাসার আশপাশে এসে খুঁজছেন তাকে। পরে সবার সামনে অক্ষত অবস্থায় ব্যাগটি ফেরত দেন অটো চালক চালক অনিক।

অনিক জানান, ুব্যাগে এত টাকা দেখে আমি প্রথমেই আমার বাবাকে কল দেই। তিনি বললেন, ‘যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না।’ আমি এরপর কয়েকবার ঘুরে ওই এলাকায় এসে শেষমেশ ব্যাগের মালিককে খুঁজে পাই।”

জানা যায়, অনিকের বাবা নিজেও একজন অটোরিকশাচালক। তাদের পরিবারে সততা ও নৈতিকতার চর্চা বহুদিনের। আর তাই ১৫ লাখ টাকার মতো বড় অঙ্কের অর্থ পাওয়ার পরও এক মুহূর্তের জন্যও লোভ স্পর্শ করেনি অনিককে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসার জোয়ারে ভাসছেন এই তরুণ চালক। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা বলছেন— ুঅনিকের মতো সৎ মানুষ এই সমাজের সম্পদ। এমন মানুষদের সম্মান জানানো আমাদের দায়িত্ব।”

সুশাসনের জন্য নাগরিক সুজনে কুমিল্লার সভাপতি শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন বলেন, এতগুলো টাকার লোভ থেকে নিজেকে বিরত রেখে অটো চালক অনিক
সততার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমাজে বিরল। তার এ সততা শুধু কুমিল্লায় নয় সারাদেশের মানুষের জন্য এক শিক্ষনীয় ঘটনা হয়ে থাকবে। রাষ্ট্রের উচিত এসকল সততা সম্পন্ন মানুষকে পুরস্কৃত করা তাহলে তারা সমাজের জন্য আরো ভাল কাজ করতে উৎসাহী হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD