1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা নগরীতে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে নগরীর রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সাহ মেডিকেল হলকে একাধিক অনিয়মের অভিযোগে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, সাহ মেডিকেল হলের বিক্রেতারা নির্ধারিত খুচরা মূল্য (এমআরপি) উপেক্ষা করে রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। এমন কাজ ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন অভিযান পরিচালনাকারীরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে তিনি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ‘এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের নিয়মিত তদারকি চলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD