1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হত্যা চাঁদাবাজি দখলদারত্বের বিরুদ্ধে কুমিল্লায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হত্যা চাঁদাবাজি দখলদারত্বের বিরুদ্ধে কুমিল্লায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংস ভাবে হত্যা এবং দেশজুড়ে চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকাল ৬ টায় নগরীর টাউনহল থেকে শুরু করে মূল সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলেন, দেশে এমন নৃশংস ঘটনা কখনোই কাম্য নয়। হত্যাকরীর শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, লাশের ওপর বর্বর নিত্য করেছে এটা আইয়ামে জাহেলিয়াতের চিত্র। তাই সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারিত্ব, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দিতে হবে। একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নৈরাজ্য, চাঁদাবাজিসহ ভয়ানক ঘটনা ঘটাচ্ছে। এসবের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ এরশাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ নূর হুসাইন।

এ ছাড়াও আরও বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ আকরাম হুসাইন, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি মামুন বিন নুরুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD