1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশ ড্যাব কুমিল্লা শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বাংলাদেশ ড্যাব কুমিল্লা শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পঠিত

নেকবর হোসেন

জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা শাখার আয়োজনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা জেলা ও মহানগর এর সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি এর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১ টায় নগরীর টাউন হল ময়দানে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কুমিল্লা সদর ু (৬) আসনের সাবেক সাংসদ হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি ওয়াসিম, যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জ্বামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা দক্ষিন জেলা ড্যাব এর সভাপতি ডা.এম এম হাসান, সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া।

মহানগর ড্যাবের সভাপতি ডা. তৌহিদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার।কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব এর সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান। মহানগর বিপি এমপি এর সাধারণ সম্পাদক ও মহানগর ড্যাব এর যুগ্ম সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত সকল অতিথিরা আজকের এই রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি উদ্বোধন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD