1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নি’হ’ত, আহত ২ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নি’হ’ত, আহত ২

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১১ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি ও লালমাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (২ জুলাই) দুপুরে এই তিনটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে চান্দিনার হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী ‘রূপালি সুপার সার্ভিস’ নামে একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ‘‘বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
একই দিন দুপুরে দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। কুড়িগ্রামের মো. বেল্লাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীকে ঢাকাগামী ‘তিশা পরিবহন’-এর একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার সাথে থাকা অপর আরোহী গুরুতর আহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, ‘‘দুর্ঘটনায় বাসটি আটক করা হয়েছে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD