1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্রাহ্মণপাড়ায় প্রশিক্ষণ কর্মশালা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্রাহ্মণপাড়ায় প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১৮ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তোফায়েল আহমেদ ভূইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা পল্লী বিদ্যুৎ বিভাগের এজিএম প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জোহরা খাতুন এবং স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতান প্রমুখ।
কর্মশালায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন সঠিকভাবে প্রয়োগের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাবলিক প্লেস ও পরিবহনকে ধূমপানমুক্ত রাখা, তামাকবিরোধী সচেতনতামূলক প্রচারণা এবং তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

বক্তারা জানান, তামাকজনিত রোগে দেশে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। তাই সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD