1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক উদ্ধার, গ্রেফতার ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক উদ্ধার, গ্রেফতার ১

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা আদর্শ সদর উপজেলা আরন্যাপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে মো. ফেরদৌস আলম (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১২টা ৩০ মিনিটে সেনাবাহিনীর আদর্শ সদর আর্মি ক্যাম্প (২৩ বীর) অভিযানে নামে। অভিযানে ফেরদৌস আলমের কাছ থেকে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ১০টি দেশীয় অস্ত্র, হ্যান্ড বোমা তৈরির ১২টি সরঞ্জাম, নগদ ১৬০ টাকা বাংলাদেশি মুদ্রা, ১,০০০ টাকা ভারতীয় রুপি, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়া অনুযায়ী চিকিৎসা পরীক্ষা, ছবি ও ভিডিও ডকুমেন্টেশন সম্পন্ন করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ অভিযান এলাকার নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর অঙ্গীকারেরই অংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD