1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় গভীর রাতে একটি বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ১০ মিনিটে গোমতী আইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তের দোকান ও বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি পাইপগান, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, এক বোতল কিং ফিসার বিয়ার, একটি গাঁজার প্যাকেট এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সেনাবাহিনী সদর ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার ২৭ বছর বয়সী যুবক আরিফ হোসেন সদর উপজেলা পাথুরিয়া পাড়া এলাকার জয়নাল আবদীনের ছেলে।

পরবর্তীতে তাকে এবং জব্দ করা অস্ত্র ও মাদকদ্রব্য হস্তান্তর করা হয় কোতয়ালী মডেল থানার ডিউটিরত অফিসার ইনচার্জের কাছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD