1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে আদিবা নামের এক শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে আদিবা নামের এক শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আদিবা নামের ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) আজ রাত ৮টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
আদিবা একই গ্রামের মুমিত মুনসীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আদিবা ঘরের ভেতর খেলছিল। পরে পরিবারের লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে আদিবাকে পানিতে ভাসতে দেখা যায়।

সেখান থেকে দ্রুত উদ্ধার করে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা জাহান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD