1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় দ্রুত গতির মোটরসাইকেলের গাছে ধাক্কা, ছিটকে পড়ে একজন নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় দ্রুত গতির মোটরসাইকেলের গাছে ধাক্কা, ছিটকে পড়ে একজন নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল পৌনে ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ লক্ষীপুর বাস ষ্ট্যান্ড সংলগ্ন মসজিদে কোবার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র সাইদুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নবীউল্লাহর ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সাইদুল মহাসড়কের কংশনগর থেকে দেবীদ্বারের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতি থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এসময় সাইদুল সড়কে ছিটকে পড়ে। তার মাথা ফেটে মগজ বেরিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথায় কোন হেলমেট ছিল না।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ আছে। দুর্ঘটনার পর পরিবার তার লাশ বাড়িতে নিয়ে যায়। পুলিশ সেখানে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD