1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে এইচএসসি পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে এইচএসসি পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে” এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ মাহমুদ।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দ্যেশ্য বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমান লিটন। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন বক্তব্য রাখেন মানবিক বিভাগের ছাত্রী নাহিদা ইসলাম রিয়া। এতে কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও প্রভাষক মো. জামাল হোসেন ও সুমন রানা এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের, হিতৈষী সদস্য ফয়জুন নাহার চৌধুরী। এসময় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান, আবুল বাশার মাষ্টার, হাজী মো. ইস্রাফিল ভূইঁয়া, হাজী মো. আলাউদ্দীন, তফাজ্জল হোসেন, গাজী আব্দুল হান্নান, মফিজুল ইসলাম, আব্দুস সামাদ, আব্দুল খালেক, কায়কোবাদ মাষ্টার, হাবিবুর রহমান, সার্জেন্ট আল-আমিন, মোজাহিদ হোসেন খোকন মিয়াজী, ইকতার হোসেন, আবু সর্দার, শাহজাহান সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা হাবিবুর রহমান মমতাজী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD