1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীতে ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে দোকানের মিষ্টিতে মিলল ফাঙ্গাস - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা নগরীতে ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে দোকানের মিষ্টিতে মিলল ফাঙ্গাস

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা নগরীতে ফাঙ্গাসযুক্ত মিষ্টি বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ জুন) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর কান্দিরপাড়, মনোহরপুর ও বাদুরতলা এলাকায় এই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা।

ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে পচা-বাসি ফাঙ্গাসযুক্ত মিষ্টি বিক্রি করায় সালাউদ্দিন সুইটস অ্যান্ড হোটেলকে ২০ হাজার টাকা, বেশি দাম ও পাকা ভাউচার সংরক্ষণ না করায় কান্দিরপাড়ের ফারুক ফল বিতানকে তিন হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংক্ষরণ করায় ধর্ম সাগর পাড়ের পিৎজা জোন (ভূতের বাড়ি) রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাবিরোধী কর্মকাণ্ড ও অনিয়মের কারণে নগরীর তিন প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও কুমিল্লা জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD