1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং ব্রাহ্মণপাড়ায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ ভূমিকা রাখছে....ব্যারিস্টার মামুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচং ব্রাহ্মণপাড়ায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ ভূমিকা রাখছে….ব্যারিস্টার মামুন

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:

শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নত হতে পারে না। একটি শিক্ষিত জাতি একটি দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে পারে। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ অগ্রণী ভূমিকা পালন করছে।

এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মানুষ গড়ার কারিগর। এই কলেজের শিক্ষার্থীরা আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় চাকুরি করছে। এই জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ একমাত্র শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। (২১ জুন) শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সাহেবাবাদ ডিগ্রি কলেজে এইচএসসি, বিএমটি ও ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আগামীদিনের বাংলাদেশ হবে সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ। সেজন্য আগামীতে সঠিক নের্তৃত্বকে বেছে নিতে হবে। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহবুবুর রশিদ, কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল মতিন, বিদ্যুৎসাহী সদস্য মাহবুবুর রহমান ভূঁইয়া (দিদার)।

অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ মো. মুমিনুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. এনায়েত করিম ভূইঁয়া, বিএনপি নেতা এম. হাছান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউছুফ বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কামরুল হাছান ভূইঁয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। এবছর সর্বমোট ২৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। সবশেষে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল মতিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD