1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে ফল উৎসবের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরী (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামীম ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।পরে বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন পুলিশ সুপার নাজির আহমেদ খান।
পরিদর্শন শেষে তিনি জানান, দেশীয় ফল সম্পর্কে জ্ঞান অর্জন করে, গুণগত মান সম্পর্কে জেনে ফল খেতে সকলে আগ্রহী হয় সেজন্য প্রতিবছর এই ফল উৎসব আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য শুধু আনন্দই নয়, বরং পুলিশ পরিবারের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানো।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD