1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৯৬ বার পঠিত
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারি চালিত ভ্যান গাড়ির  সাথে ধাক্কা লেগে দুই বছর বয়সী নুরজাহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার চান্দলা গজারিয়া এলাকার উচা ব্রীজ সংলগ্ন (সিদলাই – চান্দলা) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিশু নুরজাহান ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা রামচন্দ্রপুর (পূর্ব পাড়া) রফিক ডাক্তার বাড়ির রুহুল আমিনের মেয়ে।
পারিবারিক সূত্র জানা যায়, ঘটনার দিন সকাল ১০ টায় শিশু নুরজাহান, তার মা ও তার নানীর সাথে গজারিয়া উচা ব্রীজ সংলগ্ন মোবাইল রিচার্জের জন্য একটি দোকানে যায়।
এ সময় শিশুটির মা জান্নাত আক্তার শিশু নুরজাহানকে, রাস্তার পাশে শিশুটির নানীর কাছে রেখে যায়। নানীর কাছে থাকা অবস্থায় শিশু নুরজাহান কোন এক ফাঁকে দৌড়ে রাস্তার মাঝে চলে আসে। এ সময় চান্দলা টানা ব্রিজ থেকে সিদলাই গামী একটি ব্যাটারি চালিত ভ্যানের সাথে ধাক্কা লেগে শিশু নুরজাহান গুরুতর আহত হয়।
এ সময় শিশু নুরজাহানের মা ও নানী সহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে। এ সময় এলাকাবাসী ভ্যানচালক কে আটক করে রাখে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD