1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে যোগদান করলেন চৌদ্দগ্রামের সাজিদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে যোগদান করলেন চৌদ্দগ্রামের সাজিদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: দীর্ঘ তিন বছর ট্রেনিং শেষ করে বেশ সফলতার সাথে কমিশনপ্রাপ্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান সাজিদ বিন আনোয়ার। তিনি চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সৌদিআরব প্রবাসী ব্যবসায়ী ও রেমিটেন্স যোদ্ধা মো: আনোয়ার হোসেন ও উম্মে সালমা খানম দম্পতির জ্যৈষ্ঠ সন্তান।

জানা গেছে, সাজিদ বিন আনোয়ার কুমিল্লা জিলা স্কুল থেকে ২০১৯ সালে এসএসসি ও রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরর্বতীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকো আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে ২০২৫ সালে কৃতিত্বের সাথে স্নাতক পাস করেন। তিন বছর ব্যাপী ট্রেনিং ও কমিশন লাভ শেষে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি লেফটেন্যান্ট পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

তাহার এই কৃতিত্বপূর্ণ অর্জনে পিতা আনোয়ার হোসেন বলেন, সে লেফটেন্যান্ট পদে আজ থেকে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর। আমার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীগণের নিকট সাজিদ এর জন্য দোয়া কামনা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD