1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৭১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রতিষ্ঠান মালিককে যথাক্রমে ১৫ দিন ও ০৭ দিনের বিনাশ্রম বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ মে) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেনের নির্দেশনায় বুধবার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিএসটিআই, কুমিল্লা এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিল।

অভিযানে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ভেজিটেবল সস উৎপাদন, সস উৎপাদনে ক্ষতিকারক রং ব্যবহার এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ মোতাবেক টিপানী ক্যামিকেল এন্ড কনজুমারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও বিএসটিআই এর নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, খাবার উৎপাদন কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং উৎপাদিত বেকারী পণ্য খোলা অবস্থায় ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আলিফ ফুড বেকারী নামের অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD