1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি মাদকসহ আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি মাদকসহ আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২১৩ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার তিতাস উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে ২১৩ পিস ইয়াবা ও ৪’শ গ্রাম গাঁজাসহ হত্যা মামলার আসামি শরিফ সরকার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ওই যুবক উপজেলার শাহপুর গ্রামের মৃত আমালক সরকারের ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল ও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শরিফ সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় শরিফকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ সাংবাদিকদের বলেন, ‘শরিফ সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ আরো ৪টি মামলা রয়েছে। মঙ্গলবার আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD