1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীতে নিউ যত্ন নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা নগরীতে নিউ যত্ন নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৭২ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ঢুলিপাড়া চৌমুহনী এলাকায় অবস্থিত নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহত যুবকের নাম সোহেল। তিনি বরুড়া উপজেলার আমড়াতলী ইউনিয়নের বাসিন্দা। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও রোগীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, চিকিৎসাধীন রোগীরা কেন্দ্রটির ভবন ভাঙচুর করছে।

এ সময় কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে কেন্দ্রটি ট্যাগ করে চলে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি অনুযায়ী কাজ করার সুযোগ পায়নি।

একই ভবন থেকে ওই সময় আরও একজন রোগী, এনামুল, লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে নিহত সোহেলের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের দাবি, নিরাময় কেন্দ্রের কর্মীরা নির্যাতনের মাধ্যমে সোহেলকে হত্যা করেছে।

ঘটনার বিষয়ে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে কাজ করার সুযোগ পাইনি। বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD