1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

(২০ মে) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য দপ্তরের কার্য্যালয় প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে এই মৎস্য খাদ্য বিতরন করা হয়। এতে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০ জন মৎস্যচাষীদের মাঝে ২৫ কেজি করে মৎস্য খাদ্য বিতরণ করা হয়। মৎস্য খাদ্য বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান বলেন, গত আগস্টে ভয়াবহ বন্যায় এই উপজেলায় ক্ষতিগ্রস্থ ৮০ জন মৎস্যচাষীদের মাঝে ২৫ কেজি করে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে। ভবিষ্যতেও তাদেরকে আরো সহযোগিতা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD