1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় বাজি ও বাসমতী চাল জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় বাজি ও বাসমতী চাল জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ১৭ লাখ ৫৪ হাজার টাকার ভারতীয় বাজি ও বাসমতী চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ শশীদল বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে, ফেলে যাওয়া ৭৯ হাজার ৮০০টি ভারতীয় বাজি ও বিপুল পরিমাণ বাসমতী চাল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৫৪ হাজার টাকা।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD