1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের উপর সন্ত্রাসী হামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৮২ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত বাহার রায়হানকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার ডান পায়ে তিনটি সেলাই দিতে হয়েছে এবং গুরুতর রক্তক্ষরণ হয়েছে।

সাংবাদিক বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তিনি সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। তখনই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলাকারীরা কারা জানতে চাইলে বাহার রায়হান বলেন, ুআমি তাদের চিনিনি। তারা হয়তো পদবঞ্চিত ছাত্রদলের কেউ, আবার আওয়ামী লীগের লোকজনও হতে পারে।”

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD