1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর পূর্বপাড়া গ্রামে পুকুর থেকে মুমিনা খাতুন (৯০) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) সকালে ওই এলাকার রফিকুল হক ভূঁইয়া চেয়ারম্যান বাড়ির পূর্ব পাশের পুকুরে এই ঘটনা ঘটে।

মুমিনা খাতুন উপজেলার দুলালপুর মিরকিল্লা পাড়া এলাকার মৃত ওহাদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে পাশের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মুমিনা খাতুনের ছেলে আব্দুর রহমান ও পুত্রবধূ নাসিমা বেগম জানান, ুআমার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না বলে রাতে ঘর থেকে বের হয়ে যেতেন। রোববার (১১ মে) রাত ১১টা পর্যন্ত ঘরে ছিলেন, এরপর প্রস্রাব করার জন্য বাইরে গিয়ে আর ফিরে আসেননি। সারা রাত খুঁজেও পাইনি। সকালে জানতে পারি পাশের বাড়ির পুকুরে একজন নারীর মরদেহ পাওয়া গেছে, গিয়ে দেখি সেটা আমার মা।”

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদার জানান, ুপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধা মুমিনা খাতুন পুকুরে পড়ে গিয়েছিলেন এবং সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ব্যপারে বৃদ্ধার ছেলে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD