1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৪১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার সংস্কৃতি অঙ্গনে আজ নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী।

বৃহস্পতিবার (৮ মে) দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মুখরিত ছিল কবিপ্রেমীদের পদচারণায়।
সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, বিশিষ্ট গবেষক ও লেখক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, গবেষক শ্যামপ্রসাদ ভট্টাচার্য, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক ও লেখক মোতাহের হোসেন মাহাবুব, ক্রীড়া ও যুব বিভাগ সভাপতি নজির আহমেদ, এবি পার্টি জেলা মহানগর সদস্য সচিব গোলাম মোহাম্মদ সামদানী, এবং জাসাস সভাপতি মনজুরুল আলম ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নজরুল ইনস্টিটিউটের জেলা কর্মকর্তা মো. আল আমিন হোসেন।

আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের বিভিন্ন দিক এবং বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যটি বক্তাদের আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD