1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(৯ মে) শুক্রবার বিকাল ৫টায় চান্দলা ইউনিয়ন ৬নং ওয়ার্ড এর আয়োজনে চারিপাড়া বাজারস্থ মার্কেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন অর্থসহ পাঠ করেন চারিপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মোঃ পারভেজ।

এতে চান্দলা ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামীর সভাপতি হুমায়ুন কবির হিরো এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. জালাল উদ্দিন ও মো. আবদুর রহমান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, মোঃ ইব্রাহীম খলিল, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক, ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুকুল ইসলাম সম্রাট, মাকসুদুল আলম, ফখরুল আলম লিটন।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী আল্লাহর আনুগত্য মেনে চলার কাজ করে। তাই এদেশের জনগন আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সেজন্য সকলকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD