1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক পোল্ট্রি খামারী মালিককে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক পোল্ট্রি খামারী মালিককে জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩২১ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে বসত বাড়ীর পাশে পোল্ট্রি ফার্মের কারণে পরিবেশে দূর্গন্ধ সৃষ্টি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালতে এক খামার মালিককে জরিমানা করা হয়েছে।

(৭ মে) বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রাণিসম্পদ কার্য্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ ফাতেমাতুয জোহরা ও আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে বাড়ীর পাশে পোল্ট্রি ফার্মের কারণে পরিবেশ দূর্গন্ধ সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক পোল্ট্রি খামারী মালিককে পশু আইন -২০০৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এসময় ফার্মে পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনে চলা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD