1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

নেকবর হোসেন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কুমিল্লা সার্কেল অফিসে ঘুষ ও দালালচক্রের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৭ মে) সকালে কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে মাসুম আলী জানান, বিআরটিএ কুমিল্লা অফিসে দালাল ছাড়া কোনো কাজ হয় না। সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়েরও একাধিক অভিযোগ পেয়েছি। আমরা ছদ্মবেশে এসে এসব অভিযোগের প্রমাণ পেয়েছি।

তবে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো প্রমাণ পাননি বলে জানায় তিনি।
তিনি আরও জানায়, অফিসের কেউ বাহিরে কাজ করছে কিনা, বা কোনো কর্মকর্তা এসব অনিয়মে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

দুদক জানায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সারাদেশে এমন অভিযান চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD