1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ থেকে গতকাল সোমবার দুপুরে আড়াই বছর বয়সের অনু নামের এক শিশু নিখোঁজ হয়েছিল। পরে একইদিন সন্ধ্যায় অনুর সন্ধান চেয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ‘নিখোঁজ’ মেয়েটির বাবা।২৭/২৮ ঘন্টা খোঁজাখুঁজির পর মঙ্গলবার (৬মে) বিকাল ৫টার দিকে অনুদের বাড়ি থেকে ২০০মিটার দুরে একটি ডোবা থেকে তার(অনুর)লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ।

লাকসাম থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় গত (৫ মে) দুপুরে মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাকঝাটিয়া থেকে নিখোঁজ হয় অনু। নিখোঁজের পর অনুর বাবা বাদী হয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এরপর থেকে পুলিশ অনুর সন্ধানে ও উদ্ধারে কাজ শুরু করে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে মহিন উদ্দিন মজুমদারের বাড়ি থেকে ২০০মিটার দুরে একটি ডোবা থেকে অনুর লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ। এসময় অনুর মুখে ও নাকে রক্ত পরিলক্ষিত হয়।

এবিষয়ে অনুর বাবা মহিন উদ্দিন মজুমদারের সাথে কথা বললে তিনি জানান -ও ভাইরে কেমনে কি হইছে আমার অনুর। আমার অনুকে কে বা কারা মারছে, আল্লাহ হেতাগো বিচার করুক।পরে তিনি সঠিক তদন্তের মাধ্যমে তার মেয়ে অনুর মৃত্যুর মূল রহস্য উদঘাটন করে জড়িতদের বিচার দাবী করেন।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন,মুদাফফরগঞ্জ থেকে আড়াই বছর বয়সের এক শিশু নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করার পর থেকে লাকসাম থানা পুলিশ অনুর সন্ধানে ও উদ্ধারে কাজ শুরু করে।আজ বিকাল ৫টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে।তিনি বলেন আমাদের অফিসার ঘটনাস্থলে সুরুত হালের রিপোর্ট তৈরি করে, শিশুর লাশটি পোস্টমর্টাম করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।ইনশাল্লাহ,আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে অনুর মৃত্যুর মূল রহস্য উদঘাটন করার জন্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD