1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩০০ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, দুর্নীতি, কিশোর গ্যাংসহ সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বহু জনপ্রিয় দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব এর যৌর্থ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক প্রকাশক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।

ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. ফয়েজ আহমদ ভূঁইয়া, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সহকারী শিক্ষক ফারুক আহাম্মদ, প্রেসক্লাবের সদস্য মোঃ সোহেল ইসলাম প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সমাজ থেকে সকল নেতিবাচক বিষয় যা আমাদের স্বাভাবিক জীবনযাপনে বাঁধা সৃষ্টি করে তা রোধ করতে হবে। ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, দুর্নীতি, নারী নির্যাতনসহ সামাজিক অবক্ষয় রোধে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। নিজের জীবনকে ভালোবাসতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD