1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক নারীদের নিয়ে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক নারীদের নিয়ে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকায় তথ্য কেন্দ্রের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে আয়োজিত এই বৈঠকে ওই এলাকার ৫০ জন নারী অংশগ্রহণ করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও ইউআরসি ইন্সট্রাক্টর মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, নারীদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার ও সরকারি সেবা সম্পর্কে জানা থাকলে নারীরা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি পরিবার ও সমাজেও এর প্রভাব পড়বে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী মোসা. হালিমা আক্তার ও জান্নাতুল মারিয়া এবং তথ্য কেন্দ্রের অফিস সহায়ক হাবিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
বৈঠকে অংশগ্রহণকারীদের বিভিন্ন সরকারি সেবা, নারীর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও তথ্য অধিকার সম্পর্কে ধারণা দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD