1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৬১ বার পঠিত

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা যানজটমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

(৪ মে) রবিবার সকাল ১০টায় উপজেলা সদরের ব্রাহ্মণপাড়া-দুলালপুর-শিদলাই সড়কের সিএনজি স্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এসময় আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলাকে যানজটমুক্ত রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের টিম। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল যানজটমুক্ত রাখতে সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় জনগনের চলাচলের রাস্তা দখল করে ও যানজট সৃষ্টি করে ইটের ট্রাক আনলোড করার অপরাধে স্থানীয় সরকার আইন- ২০০৯ অনুযায়ী এক ট্রাক চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD