1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কসবায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার ফায়ার ফাইটার সজিবুল ইসলাম নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কসবায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার ফায়ার ফাইটার সজিবুল ইসলাম নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর দক্ষিণপাড়া গ্রামের খায়ের মেম্বারের বাড়ীর মৃত হুমায়ন কবির এর তৃতীয় ছেলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত হাফেজ মো. সজিবুল ইসলাম (সজিব) (২৩) রবিবার সকাল ৭টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা তিন লাখ পীর (তন্তর) নামক এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত সজিবুল ইসলাম (সজিব) চট্রগ্রাম জেলার সন্দীপ উপজেলায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত ছিলো। তার স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া একটি হাসপাতালে ৫ দিনের কন্যা সন্তান জন্ম দেন। সে বাড়িতে ছুটিতে এসেছিলেন। ঘটনার দিন (৪ মে) রবিবার সকাল ৭টায় কান্দুঘর তার নিজ বাড়ী থেকে তার মাকে সন্তান দেখার উদ্দ্যেশ্য রওনা দিলে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা তিন লাখ পীর (তন্তর) নামক এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় এলাকাবাসী উদ্ধার করে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান বলেন, সকালে কুমিল্লাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক সজিবুল ইসলাম নামে একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটিতে আটক করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ফায়ার ফাইটার হাফেজ মো. সজিবুল ইসলাম এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইদিন বাদ এশা কান্দুঘর মাঠে তার নামাজে জানাযা শেষে তাকে কান্দুঘর কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD