1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৭১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ মে) সকালে চৌদ্দগ্রাম বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আবু তৈয়বের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. মাহফুজুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি শহীদ উল্যাহ, আইটি সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি এমরান হোসেন ভূঁইয়া মাসুদ, কনকাপৈত ইউনিয়ন সভাপতি ইউসুফ মজুমদার, পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, পৌরসভা জামায়তের নায়েবে আমির কাজী মো: এয়াছিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আরিফুর রহমান, সহ-সভাপতি আবু ইউসুফসহ জামায়াত ও শ্রমিক কল্যাণের উপজেলা এবং পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD