1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৬৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি (ঢাকা) এর যাকাত তহবিল থেকে ক্যান্সার রোগীদের এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা(ছাগল) বিতরণ করা হয়েছে। (১ মে) বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি (ঢাকা) এর আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামের গরিব ও মেধাবী শিক্ষার্থীসহ অসহায়দের মাঝে আর্থিক সহায়তা শতাধিক (ছাগল) বিতরণ করা হয়। সমিতির সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা। এসময় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহাম্মদ জুয়েল, মো. মহসিন কবির সরকার, মো. আরিফুল হক ভূইঁয়া, আজীবন সদস্য প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বাদল, মো. মিজানুর রহমান খান চেয়ারম্যানসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির পক্ষ থেকে একজন ক্যান্সার রোগীকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সমিতির পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা। সমিতির এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD