1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে অতিরিক্ত ভাড়া ও যানজট নিয়ন্ত্রনে অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে অতিরিক্ত ভাড়া ও যানজট নিয়ন্ত্রনে অভিযান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতে অতিরিক্ত ভাড়া ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়েছে। (৩০ এপ্রিল) বুধবার বিকালে উপজেলার সদর সিএনজি স্ট্যান্ডে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এসময় বিআরটিএ প্রতিনিধি, থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে উপজেলা সিএনজি স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া ও যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিরসনে সকল পরিবহনে তদারকি করা হয়। এসময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৯টি সিএনজি ড্রাইভার ও যানজট সৃষ্টিকারি ১টি ট্রাক ড্রাইভারকে সর্বমোট ৩৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহ থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD