1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপহার হিসেবে চৌদ্দগ্রামের বন্যা দুর্গতরা পেলো ১০টি ঘর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপহার হিসেবে চৌদ্দগ্রামের বন্যা দুর্গতরা পেলো ১০টি ঘর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি ২০২৪ সালের বন্যায় কুমিল্লায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের ৩০০টি ঘর হস্তান্তর করেন।

বুধবার (৩০ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা কর্তৃক বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের মধ্যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জন্য নির্মিত ১০টি ঘর উদ্বোধন করা হয়। পরে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রাপ্ত সুবিধাভোগী ও বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করেছেন।

ভার্চুয়ালি রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামের উপকারভোগী মো. আলম মিয়ার বাড়ির সামনে থেকে অনুষ্ঠানটি সংযুক্ত করা হয়।

ঘর উদ্বোধনকালে বন্যা দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গত বছরের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা বুঝতে পেরেছি বন্যা শেষ হবার পর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কুমিল্লা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর অঞ্চল।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর যে দায়িত্ব ছিল আমরা তা পালন করেছি। বাংলাদেশ সেনাবাহিনী গৃহহীনদের এসব ঘর তৈরি করে দিয়েছে। আমি ঘর নির্মাণ কাজে অনন্য ভূমিকা রাখা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্ জামান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন, আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক মনিরুল ইসলামসহ অন্যান্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD