1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩১১ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসা (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের নিয়মানুযায়ী সভাপতি পদসহ ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় রেজিস্টার (প্রশাসন) স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে (৬ মাস) মেয়াদ উল্লেখ করে লিখিত পত্রে এ কমিটি অনুমোদন দেন। এ কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেহ মো. নুর মোহাম্মদ, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. শাহাব উদ্দীন বিশ্বাস, অভিভাবক সদস্য আবুল কাসেম। মাদ্রাসা সংশ্লিষ্টরা বলেন, অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম ব্যক্তি হিসেবে সৎ, যোগ্য, দক্ষ ও বিনয়ী মানুষ। তিনি সভাপতি নির্বাচন হওয়াতে আমরা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করছি তার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের বিপ্লব ঘটবে। এবিষয়ে নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, আমি সততার সাথে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক দিকে উন্নয়ন করতে সবর্দা চেষ্টা করবো, ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়ন করার লক্ষে আমি যে দায়িত্ব পেয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি। সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD