1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় পুলিশ সেনাবাহিনী ও নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারক দালাল নজরুল ইসলামসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানের নির্দেশে জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ সোমবার রাতভর ও মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে দালাল-প্রতারক নজরুল ইসলামের(৫৪) বিরুদ্ধে পুলিশ, সেনাবাহিনীও নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এধরনের প্রতারণার অভিযোগে অন্তত নয়টি মামলা রয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে পুলিশ কুমিল্লা নগরীর চানপুর প্রফেসর গলি এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এছাড়াও জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে আরো ১২ ব্যক্তিকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদেরকে আদালতে চালান দেয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD