1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফাহিম তার অবৈধ বন্দুক দিয়ে আন্দোলনরত ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালায়। শুটার ফাহিম হোসেন (৩২) কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় ৫টি মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ রোববার রাতভর অভিযান চালিয়ে সোমবার ভোরে

দুর্গাপুর এলাকায় ফাহিমের ফুফার বাড়ি থেকে ফাহিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এছাড়াও কোতোয়ালি মডেল থানা পুলিশ সোমবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলা আরো ১২ অপরাধীকে গ্রেপ্তার করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD